আসামিরা হলেন- মো. আলি, মাহমুদুল হক মেম্বার, আবদুল্লাহ, আজিজ, দিদারুল আলম, উমর ফারুক ও সন্দেহভাজন নুরুল হক।
এর আগে, পুলিশ সাত আসামিকে আদালতে সোপর্দ করে সাতদিন করে রিমান্ডের আবেদন করে। বিচারক শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
.png)
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার কোর্ট পুলিশের ওসি সারওয়ার আলম জানান, মোরশেদ আলী হত্যা মামলার সাত আসামিকে নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে মোরশেদ আলী ইফতার কিনতে পিএমখালীর চেরাংঘর বাজারে গেলে আগে থেকে অবস্থান নেয়া সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। ঐদিন রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১০ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।