[ দেশজুড়ে ]
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নিহত
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে বাসে থাকা যাত্রীরা রক্ষা পেলেও মোহাম্মদ ফোরকান নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকানের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফোরকানকে চাপা দেয়। পরে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়।
.png)
বায়েজিদ বোস্তামী থানার এসআই মফিজ উদ্দিন বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়েছে। বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। বাসটি উদ্ধার করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!