ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনা সার কারখানায় আগুন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ৮ মে ২০২২
যমুনা সার কারখানায় আগুন
যমুনা সার কারখানা- ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় আগুন লেগেছে। ঘটনার পর থেকে সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনায় ঘটেছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যমুনা সার কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম জানান, শনিবার বিকেলে কারখানার ভেসেলে হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। সরিষাবাড়ী ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।

Advertisement

তিনি আরো জানান, সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত সার উৎপাদনে ফেরা হবে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমানও এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!