মঙ্গলবার সন্ধ্যায় সদর মডেল থানায় এ অভিযোগ দেন তিনি। অভিযুক্তরা হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ মে একটি সমাবেশে বিভ্রান্তিকর বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল। তার এ বক্তব্যের সমর্থন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ব্যবস্থা নেয়া হবে।