ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জেলে পল্লীতে অলসতা

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ৪ জুন ২০২২
জেলে পল্লীতে অলসতা
নিষেধাজ্ঞা চলাকালীন তীরে নোঙর করা জেলেদের নৌকা- ছবি: ডেইলি বাংলাদেশ

সমুদ্রে সব ধরনের মাছ ধরায় চলমান ৬৫ দিনের (২০ মে-২৩ জুলাই) নিষেধাজ্ঞার কারণে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জেলে পল্লীতে দেখা দিয়েছে অলসতা। বিকল্প কর্মসংস্থান না থাকায় পরিবার-পরিজন নিয়ে অলস সময় কাটছে তাদের। নিষেধাজ্ঞা চলাকালীন বাড়তি আয়ের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, ঐ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর পশুরিপাড়া জেলেপল্লীর সাড়ে ৩০০ পরিবার অলস সময় কাটাচ্ছে। সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এ কারণে পল্লীর বাসিন্দারা অবকাশকালীন বিকল্প কর্মসংস্থান চায়।

সাগরে মাছ ধরা নিষেধ, নৌকা তীরে নোঙর করে অবকাশ কাটাচ্ছে জেলেরা- ছবি: ডেইলি বাংলাদেশ

জেলেদের ভাষ্য, সারাবছর মহাজনদের কাছ থেকে লাখ লাখ টাকা দাদন নিয়ে সাগরে মাছ ধরতে হয়। আড়তে মাছ বিক্রির টাকা দিয়েই মহাজনদের দাদনসহ বড় অংকের সুদ দিতে হয়। বাকি টাকায় সারা বছর সংসার চালাতে হিমশিম খেতে হয়। আবার প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ায় মাছ না পেলে মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিয়েই সংসারের খরচ চালাতে হয় তাদের।

জেলে চাঁন মিয়া বলেন, দুই বছর ধরে মাছ ধরা বন্ধ থাকাকালীন সরকারিভাবে মৎস্য অধিদফতরের মাধ্যমে দুই কিস্তিতে জনপ্রতি ৮৬ কেজি করে চাল পাই। এ চাল দিয়ে পরিবার-পরিজন নিয়ে থাকা খুবই কষ্টকর। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সংসার চালানো আরো কষ্টের হয়ে উঠেছে।

মোড়েলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার ৬৫ দিন এ উপজেলার প্রায় তিন হাজার জেলেকে ৮৬ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!