‘কাঠিপাড়া গণহত্যা ও বিধবা পল্লীর কাহিনী’ লিখে সম্মাননা পেলেন সাংব
‘কাঠিপাড়া গণহত্যা ও বিধবা পল্লীর কাহিনী’ শিরোনামে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ফিচার লিখে সম্মাননা পেয়েছেন ঝালকাঠির সাংবাদিক আতিকুর রহমান। বরিশালের একটি ম্যাগাজিনে ফিচারটি প্রকাশিত হয়।
শুক্রবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত লেখক সমাবেশে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলুল হক তুহিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান আ. খ. ম. আব্দুর রব, বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের প্রফেসর মাহমুদুল হাসান দুলাল, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার ও কবি এম এ বাতেন। বরিশালের মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা ও গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, ম্যাগাজিনের সম্পাদক ও
প্রকাশক আযাদ আলাউদ্দিন প্রমুখ।
.png)
লেখক সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তবুলি ম্যাগাজিনে প্রচ্ছদ রচনা, প্রবন্ধ, নিবন্ধ, শিক্ষা, গল্প, শব্দ বিশ্লেষণ, রম্য গল্প, সোনালী অতীত, ফিচার, বুক রিভিউ, ছড়া, কবিতা লেখায় ২০১৭ সাল থেকে শ্রেষ্ঠ লেখকদের বাছাই করে সম্মাননা দেওয়া হয়েছে।
ঝালকাঠি থেকে আরো পদক পেয়েছেন কৃতিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি শিমুল সুলতানা হ্যাপী, শতদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি রবীন্দ্রনাথ মণ্ডল, কবি নজরুল ইসলাম, কবি আবু সায়েম আকন প্রমুখ।
সাংবাদিক আতিকুর রহমান ডেইলি বাংলাদেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।