[ দেশজুড়ে ]
স্কুল থেকে ফেরার পথে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
চরজব্বর থানা ফাইল ছবি
নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থী ছয় বছর বয়সী জুনায়েদুল ইসলাম ফাহিম উপজেলার চরজুবলী ইউপির উত্তর কচ্ছপিয়া এলাকার আমিন উল্যাহ বাহারের ছেলে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক বলেন, ফাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। শনিবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!