[ দেশজুড়ে ]
পানিবন্দি ঘরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে পানিবন্দি ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন নামের এক সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের আলী হোসেনের পুত্র।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিপন বাড়ির পাশে ঢলের পানিতে মাছ শিকার করে বাড়িতে যায়। এ সময় সে জামাকাপড় পরিবর্তন করার জন্য ঘরে ঢুকে। কিন্তুু আগে থেকেই ঘরের ভেতর হাঁটু পানি জমে ছিল। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘরের পানি বিদ্যুতায়িত হয়ে থাকায় শিপন ঘরে ঢুকতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন বিষয়টি খোঁজ পেয়ে নন্নীবাজার পল্লীবিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে শিপনকে উদ্ধার করে। পরে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!