পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে নিরবসহ কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ আরেক কিশোর সাদিদ তালুকদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথমে ধাক্কাধাক্কি হয়। পরে রাগের মাথায় সাদিদ পড়ে থাকা একটি বেলচা দিয়ে নিরবকে মাথায় এবং বুকে আঘাত করে। এতে নিরব মাটিতে লুটিয়ে পড়লে ওই জায়গায় কাজে থাকা শ্রমিকরা দেখে ছেলেটির মাথায় পানি দেয়। খবর পেয়ে নিরবের বাবা নিরু খান আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ছেলেটি মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
.png)