[ দেশজুড়ে ]
মোটরসাইকেল না পেয়ে ফাঁস দিলো হাসান
পালসার মোটরসাইকেল- ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালসার মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে হাসানুর রহমান নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ঐ উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর হাসানুর রহমান ঐ গ্রামের আজিজুল হকের ছেলে।
জানা গেছে, কয়েকদিন ধরে হাসানুর একটি পালসার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরছিল। কিন্তু দিনমজুর বাবার সামর্থ্য না থাকায় তিনি কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার দুপুরে সবার অজান্তে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হাসানুর।
.png)
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!