অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় আরো একজন গ্রেফতার
নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় নূরন্নবী নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নূরন্নবী নড়াইল সদরের গোবরা এলাকার ফয়েজ চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। ১৭০ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এর আগে গ্রেফতার চার আসামি মির্জাপুর গ্রামের শাওন খান, স্থানীয় মাদরাসার শিক্ষক মনিরুল ইসলাম , অটো চালক রিমন আলী ও রুখালী গ্রামের রহমতউল্লাহ বিশ্বাস রনির আজ থেকে নড়াইল সদর থানায় তিনদিনের রিমান্ড শুরু হচ্ছে।
গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে অবমাননাকর এক পোস্টে কলেজের ভারপ্রাাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করা হয়। এ সময় সদর থানার ওসি মো. শওকত কবীর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নড়াইল সদর থানার ওসি শওকত কবীরকে ৩ জুলাই প্রত্যাহার করে খুলনায় সংযুক্ত করা হয়েছে।