ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মাসেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬, ৯ জুলাই ২০২২
পদ্মাসেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায়
ছবি: সংগৃহীত

পদ্মাসেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায় করা হয়েছে। শুক্রবার পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়।

শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপর দিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন, যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
 
ড. মাহমুদুর রহমান জানান, শুক্রবার পার হওয়া যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যাক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টিই ছিল ব্যাক্তিগত গাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি।

Advertisement

এর আগে ২৬ জুন পদ্মা সেতুতে যানচলাচল শুরু পর থেকে গত ১ জুলাই সর্বোচ্চ পরিমাণ টোল আদায় করা হয়। এদিন ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়।

এর আগে ২৬ জুন চালুর পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!