ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুলি ছুঁড়ে চার পরিবারের কোরবানির পশু নিয়ে গেল ডাকাতরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ৯ জুলাই ২০২২
গুলি ছুঁড়ে চার পরিবারের কোরবানির পশু নিয়ে গেল ডাকাতরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ইদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য ক্রয়কৃত চার পরিবারের ২টি গরু ও ২টি মহিষ মিনি ট্রাকে করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতের হামলায় এক যুবক আহত হয়েছেন। 

শুক্রবার  ভোরে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী নোয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তবে একই দিন রাতে বিষয়টি জানাজানি হয়। শনিবার সকালে বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তি হলেনবোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী নোয়া রাস্তার মাথা এলাকার রফিকুল ইসলামের ছেলে আরিফ।

Advertisement

ভুক্তভোগীদের একজন জানান, শুক্রবার রোজা রাখব বলে ভেবেছিলাম। ভোরে সেহেরি খেতে উঠে দেখি গরু নেই। পরে বাইক চালিয়ে রাস্তায় গিয়ে ওই ডাকাতদের পশুবাহী গাড়িটার দেখা পাই। এ সময় তারা আমাদের দিকে অস্ত্র তাক করেছিল। আমি আর কায়েস (ভাতিজা) কৌশলে পালিয়ে আসলেও আমার ভাতিজা আরিফকে বেধড়ক পিটিয়ে আহত করেছে ওরা। পরে সবাই মিলে আটকের চেষ্টা করলে ফাঁকাগুলি ছুঁড়ে তারা পিকআপ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, ডাকাতি হওয়া কোরবানির চারটি পশুর মধ্যে দুটি গরু ও দুটি মহিষ। এগুলোর মোট মূল্য সাড়ে তিন লাখ টাকার ওপরে। তবে মুখোশ পরিহিত ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এটা ডাকাতি না। এটা মূলত চুরির ঘটনা। ওরা সবগুলো পশু পাশের একটি বাগানে বেঁধে রেখেছিল। তখন পিকআপ নিয়ে চোর এসে পশুগুলোকে নিয়ে গেছে। তবে চারটি পশু একই এলাকায় আলাদা চারজনের বাড়ির আঙিনায় বাঁধা ছিল।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!