ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিলেন নারী 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ১১ জুলাই ২০২২
ময়মনসিংহে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিলেন নারী 
ঈশ্বরগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদের দিন সন্ধ্যায় নিজ ঘর থেকে ফুলজান বিবি নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফুলজান বিবি উপজেলার রাজিবপুর ইউপির উত্তর মমরেজপুর এলাকার মনু মিয়ার স্ত্রী।

জানা যায়, ঈদের দিন বিকেলে পরিবারের কোনো সদস্য ঘরে ছিল না। সে সময় ফুলজান ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেন। পরিবারের লোকজন ঘরে এসে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, রোববার সন্ধ্যার পর লাশ উদ্ধার করা হয়। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!