ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ১৬ জুলাই ২০২২
একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি জয়পুরহাটে লাইনচ্যুত হয়েছে। এতে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর আউট সিগন্যালের আগে এ ঘটনা ঘটে।

আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ট্রেনটি শনিবার ভোর পৌঁনে ৫টার দিকে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। প্রায় ৫টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশনের আউট সিগন্যালের আগে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খুলনা থেকে উদ্ধারকারী দল রওয়ানা দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে, জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে দ্রুত চালু হবে।’ 

Advertisement

স্থানীয় আবু হাসান বলেন, ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে, কোনো হতাহত হয়নি। আরো ট্রেন দাঁড়িয়ে আছে। যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। অনেকেই ভিন্ন উপায়ে স্ব স্ব গন্তব্যে চলে যাচ্ছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!