বুধবার বেলা ১১টার দিকে সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের সামনে থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, বিজিবি ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন খবরে জানতে পারে একদল চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে যাচ্ছে।
.png)
তিনি বলেন, বেলা ১১টার দিকে ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকাবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আটটি ইউএস ডলারের বান্ডিল (১ হাজার পরিমাণের) ৮৫ নম্বর মেইন পিলারের সামনে ফেলে পালিয়ে যায়।
শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ডলারগুলো দামুড়হুদা মডেল থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অনুপ্রবেশ এবং চোরাকারবারি ঘটনায় একটি মামলা করা হয়েছে।