[ দেশজুড়ে ]
সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
অগ্নিকাণ্ড- প্রতীকী ছবি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক্সেসরিজ গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার বিকেলে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার গ্রিন লাইন লিমিটেড কারখানার একটি গোডাউনে এ আগুন লাগে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গ্রিন লাইন লিমিটেড কারখানায় ধোঁয়া ও আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
.png)
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান কাওসার বলেন, খবর পাওয়া মাত্র ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!