রোববার দুপুরে বগুড়া শহরের কলোনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী জানান, নিত্যপণ্যের বাজার পরিদর্শনে বের হয়ে চাল ও ডিমের বাজার তদারকি করা হয়। এ সময় ছয় ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করে রাখেননি। এছাড়াও তারা কেনাবেচার ভাউচার সংরক্ষণ করেন না এবং ওজনে কারচুপি করছিলেন। এসব অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।