ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ২০ আগস্ট ২০২২
ঝালকাঠিতে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন।

 শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিঢায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগম। নিহত ফোরকান রাজাপুরের আমতলা বাজারের মুদি দোকানি ছিলেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, আহত ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার, ও ভাইজি সারা মনিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। 


তিনি আরো বলেন, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরই মধ্যে এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করা হচ্ছে।

জরুরি বিভাগে চিকিৎসক আমির সোহেল জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!