ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে ছেড়ে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি!

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২৪ আগস্ট ২০২২
স্বামীকে ছেড়ে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি!
ছবি : ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে জাকিরুল ইসলাম নামে এক ভাতিজার ঘরে উঠেছেন দুই সন্তানের জননী চাচি। 

গত মঙ্গলবার উপজেলার বড়খাতা ইউপির পশ্চিম সাড়ডুবি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে ওই ভাতিজার বাড়িতে অনশন করছেন চাচি। জাকিরুল ইসলাম ওই এলাকার জব্বার হোসেনের ছেলে।

জানা গেছে,  জাকিরুলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে চাচির। বিষয়টি জানাজানি হলে কয়েকদিন আগে ওই চাচি তার স্বামীকে তালাক দেয়। পরে বিয়ের দাবিতে গত মঙ্গলবার সকালে ভাতিজার বাড়িতে অনশন শুরু করেন চাচি।

Advertisement

তবে এ বিষয়ে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভাতিজা জাকিরুলকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাবলু হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!