[ দেশজুড়ে ]
নদীতে থেকে আধা কিলোমিটার দূরে ভেসে উঠল আছিয়ার মরদেহ
ফাইল ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে বোতল তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ সাড়ে পাঁচ বছরের শিশু আছিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শিশুটির মরদেহ ভেসে উঠে। আছিয়া উপজেলার কুরমুশি গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে।
জানা যায়, রোববার সকালে ঘাটাইলের ঝিনাই নদীর ঘাটে অর্ধডুবন্ত নৌকায় বসে বোতল নিয়ে খেলছিল শিশু আছিয়া। একপর্যায়ে নদীতে বোতলটি পড়ে যায়। পরে সেই বোতল তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায় শিশুটি।
.png)
দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ওই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পর্যন্ত কাজ করে উদ্ধার কাজ স্থগিত রাখে। পরে সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু সকালেই শিশুটির মরদেহ ভেসে উঠে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!