ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯ নম্বরের কলে উদ্ধার হলো ১৯ জেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৩, ৩১ আগস্ট ২০২২
৯৯৯ নম্বরের কলে উদ্ধার হলো ১৯ জেলে
ছবি: সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সাগরে চার দিন ধরে ভাসতে থাকা ‘এমভি কমলা’ নামের একটি ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ট্রলারটি চট্টগ্রাম জেলার কালুরঘাট এলাকার। জেলেরা সবাই ওই এলাকার বাসিন্দা।

Advertisement

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরতে রওনা দেয় ‘এমভি কমলা’। শনিবার (২৭ আগস্ট) গভীর সাগরে গিয়ে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। মঙ্গলবার দুপুরে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা জাতীয় হেল্প লাইন ৯৯৯-এর মাধ্যমে কোস্টগার্ড পূর্ব জোনকে অবহিত করে। পরে কোস্টগার্ডের ‘জাহাজ কুতুবদিয়া’ ট্রলারসহ জেলেদের উদ্ধার করে।

তিনি আরও জানান, সন্ধ্যায় ফিশিং ট্রলারটিসহ উদ্ধার হওয়া জেলেদের চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!