স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোট ১১ সেপ্টেম্বর
স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেয়া হবে।
এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়। এতে অংশ নেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
.png)
ঝিনাইদহের ডিসি মনিরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) মো. আহসান হাবিব খান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপর মোহাম্মদ আশিকুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, নৌকা মনোনীত মেয়র প্রার্থী আব্দুল খালেক, নারিকেল গাছ মার্কার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মোবাইল মার্কার মিজানুর রহমান মাসুম প্রমুখ।
চলতি বছরের ১৫ জুন এ পৌরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও ২ জুন আচরণবিধি ভঙ্গের অভিযোগে আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। আরেক আদেশে গোটা নির্বাচনই স্থগিত করা হয়।