ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজ করার সময় হঠাৎ বজ্রপাত, প্রাণ গেল যুবকের 

নান্দাইল (ময়মনসিংহ)  প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:০৮, ৫ সেপ্টেম্বর ২০২২
কাজ করার সময় হঠাৎ বজ্রপাত, প্রাণ গেল যুবকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে কাজ করার সময় বজ্রপাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির বরিল্যা গ্রামে এ ঘটনা ঘটে। জাকির একই গ্রামের মৃত আবদুল গণির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মজিত জানান, সকালে নাস্তা খেয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিল জাকির। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হয় জাকির। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

Advertisement

নান্দাইল মডেল ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!