ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২২
ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর সদর ও মধুখালীতে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুর থেকে বিকেলে এ ঘটনা ঘটে।

মধুখালী উপজেলার মথুরাপুর এলাকায় সোমবার দুপুরে মাঠ থেকে বাড়ি ফেরা পথে বজ্রপাত হলে আহত হন শফিকুল ইসলাম মোলতা। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান শফিকুল। তিনি মধুখালীর খোদা বাসপুর গ্রামের তোরাব মোলতার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। 

এদিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে বজ্রপাতে মারা গেছেন খলিল শেখ নামে আরেক কৃষক। তিনি স্থানীয় চরধোলাই গ্রামের গেন্দু শেখের ছেলে। 

Advertisement

নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, সোমবার বিকেল ৪টার দিকে খলিল শেখ বাড়ি পাশে একটি জমি থেকে ছন কাটছিলেন। ওই সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান খলিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!