মঙ্গলবার সকাল ১০টার দিকে রংপুরের ঠাকুরগাও উপজেলার মুথুরাপুর গ্রামে একটি জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীঘিরপাড়ে উৎসুক বিভিন্ন বয়সী মানুষ। সেখানে ছেড়ে দেওয়া হলো হাস। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ঝাপ দিলেন ২০ জন যুবক। শুরু হলো হাস ধরার এক প্রাণান্ত লড়াই। বেশকিছুক্ষণ পর এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সঙ্গে উৎসুক মানুষ চিৎকার ও করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে। যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন। দর্শকদের হইচই আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
.png)
বিলুপ্ত প্রায় এই খেলা দেখতে আসা এক দর্শক জানান, এমন খেলা এর আগে কখনো সে দেখেনি। এবার দেখে তিনি খুবই আনন্দ পেয়েছে। এমন খেলা ধরে রাখা উচিৎ।
অনুষ্ঠানের আয়োজক সংগঠনের নাম ‘আমরা কজন’। গ্রামের তরুণদের এ সংগঠনের এক সদস্য জানান, আমাদের এলাকার ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি। এই খেলায় ২০ প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশ মানুষ।