[ দেশজুড়ে ]
শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জামাই
নান্দাইল মডেল থানা। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৈয়দ আতাউর রহমান ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার নান্দাইল চৌরাস্তা টু আঠারোবাড়ি আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশহাটি নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত আতাউর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
নিহতের আত্মীয় শাহীন জানান, নিহত ইমরান ঈশ্বরগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনাস্থলে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!