বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক আইনুল হুদা চৌধুরী বলেন, রোববার থেকে পরিদর্শক সাইফুল্লাহ বাহার অসুস্থ ছিলেন। সোমবার সকাল থেকে তাকে ফোন করে কেউ পাচ্ছিল না। এটা জানার পর আমি আমার কার্যালয়ের সিল মেকার জাকিরকে ডাকবাংলোয় পাঠাই। সেখান থেকে ফোনে সে আমাকে জানায়, ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তখন আমি বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাই। এরপর সদর থানা থেকে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পরিদর্শক সাইফুল্লাহ বাহারের লাশ দেখতে পায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান কাজল এ তথ্য নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
.png)