[ দেশজুড়ে ]
রংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, কনস্টেবল নিহত
প্রতীকী ছবি
রংপুর-বদরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফরহাদ হোসেন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পার্কেরমাথা বাজারে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল ফরহাদ দিনাজপুর জেলার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, পার্কেরমাথা বাজারে কাছে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!