ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের সন্ধানে দুই সন্তানের জননী

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২২
এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের সন্ধানে দুই সন্তানের জননী
ছবি: সংগৃহীত

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের সন্ধানে রাজশাহী থেকে রাঙামাটির কাউখালীতে এসেছেন দুই সন্তানের জননী।

জানা যায়, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের এক নারী বিবাহিত জীবনে দুই সন্তানের জননী। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে তার ফেসবুকে পরিচয়। গত কয়েকদিন ফোন বন্ধ রাখায় সেই প্রেমিককে খুঁজতে চলে আসেন তিনি। রাজশাহী থেকে রাঙামাটির দূরত্ব প্রায় সাড়ে ৫৫০ কিলোমিটার।

কাউখালীর বেতবুনিয়া গুইয়াতল অপরিচিত এক নারীর একই স্থানে ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় মেম্বার নেওয়াজ করিম মাসুদ ঘটনাস্থলে এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদের পর তার সম্পর্কে বিস্তারিত জানায়।

Advertisement

পরে মেম্বার মেয়েটিকে তার ওয়ার্ডে গ্রাম পুলিশ মিজানের পরিবারের জিম্মায় রেখে মঙ্গলবার দুপুরে কাউখালী থানা পুলিশকে ন্যস্ত করে। পুলিশ মেয়েটির পরিবারকে খবর দিলে ১৪ সেপ্টেম্বর সকালে তার পরিবারের সদস্য ও স্থানীয় মেম্বারের জিম্মায় তুলে দেয় পুলিশ।

কাউখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ওই নারীর দুটি সস্তান রয়েছে। ফেসবুকে রাউজানের স্কুল পড়ুয়া এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটির এক ধরণের মানসিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এমনটা হতে পারে। কারো কোনো অভিযোগ না থাকায় মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!