[ দেশজুড়ে ]
দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, জরিমানা ১৩ হাজার টাকা
ছবি : ডেইলি বাংলাদেশ
দিনাজপুর শহরের ছয়রাস্তা মোড় বাজারে অভিযান চালিয়ে তিনটি দোকানে কসমেটিক্স সামগ্রী ও খাদ্য পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়ায় ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মমতাজ বেগম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ছয়রাস্তা তাজ ডিপার্টমেন্টাল স্টোর, বাপ্পী ডিপার্টমেন্টাল স্টোর ও জাহাঙ্গীর স্টোর নামে তিনটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, এ ধরনের পণ্য বাজারজাত করলে আরো কঠোরভাবে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় দিনাজপুর পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করার সময় সহযোগিতা করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!