রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া এলাকার জয়রাম গ্রামে স্বপ্নার বাড়ি। তার বাবার নাম মোকছার আলী এবং মায়ের লিপি বেগম।
স্থানীয়রা জানান, নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এই দলে তাদের এলাকার মেয়ে সিরাত জাহান স্বপ্নাও খেলেছেন। এ কারণে তারা আনান্দিত।
.png)
স্বপ্নার মা লিপি বেগম বলেন, স্থানীয় ফুটবল দলের খেলোয়াড় হারুন আমার কাছে এসে স্বপ্নাকে ফুটবল কোচিং করাতে চান। প্রথমে রাজি না হলেও পরে রাজি হই। এখন আমার মেয়ে দেশের জন্য সাফল্য বয়ে এনেছে। এজন্য এলাকাবাসীসহ দেশবাসী গর্বিত।
স্বপ্নার কোচ রাসেল মিয়া জানান, স্বপ্না অসম্ভব পরিশ্রমী খেলোয়াড়। তার পরিশ্রমের ফল সে পেয়েছে। অনেক দূর এগিয়ে যাবে সে।