[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১৯
ফাইল ছবি
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিউলি রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিউলি রানী। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা।
.png)
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে ৩৯১ জন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!