ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে নিথর দেহে ফিরলেন নুরুল

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪, ১ অক্টোবর ২০২২
মাছ ধরতে গিয়ে নিথর দেহে ফিরলেন নুরুল
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুরুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের বড়বাড়ী এলাকায় ঘটে এ ঘটনা। মৃত নুরুল ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান জানান, নুরুল মৃগী রোগে আক্রন্ত ছিলেন। বিকেলে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যান নুরুল। এ সময় পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে খোঁজাখুজির একপর্যায়ে ওই পুকুর থেকে নুরুলের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!