[ দেশজুড়ে ]
নীলফামারীতে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
নীলফামারীতে মাইক্রোবাসের চাপায় রাব্বী(৪০) ও সিহাব উদ্দিন(৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।
খবরটি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভারী কোনো যানবাহনের চাপা নিহত হন তারা। তবে কোন মাইক্রোবাসের চাপায় তারা নিহত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পাওয়া গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!