ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে নিথর হলেন কৃষক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৬ অক্টোবর ২০২২
বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে নিথর হলেন কৃষক
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক আজিজুল হক ঐ এলাকার মৃত বাতাসু মোহাম্মদের ছেলে।

কৃষক আজিজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির কাজের জন্য বাড়ির পাশের একটি ঝাড়ে বাশঁ কাটার উদ্দেশে যান। বাশঁ কাটার এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!