ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মাকে ধর্ষণের কথা জানালো ১০ বছরের শিশু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৭ অক্টোবর ২০২২
বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মাকে ধর্ষণের কথা জানালো ১০ বছরের শিশু
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়ামিন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের হাটৎপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ১৭ বছর বয়সী ইয়ামিন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিচুরিয়া গ্রামের শামছুল জামাল মুকুলের ছেলে। তিনি হাটৎপাড়া মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয়রা জানায়, হাটৎপাড়া মালগুদাম দারুল নাজাত রহমানিয়া মাদরাসায় হিফজ বিভাগে পড়াশোনার পাশাপাশি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ নেন ইয়ামিন। মসজিদটির ইমামের কাছে আরবি পড়ে ১৫-২০ শিশু। বৃহস্পতিবার বিকেলে ইমাম না থাকায় শিশুদের আরবি পড়ান মুয়াজ্জিন।

Advertisement

বিকেল সাড়ে ৫টার দিকে সবাইকে ছুটি দিয়ে আরো পড়া রয়েছে জানিয়ে ১০ বছর বয়সী মেয়েকে থাকতে বলেন তিনি। পরে মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মা-বাবাকে ধর্ষণের কথা জানায় ভুক্তভোগী শিশুটি। পরে ইয়ামিনকে ধরে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় ইয়ামিনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে ও ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!