শুক্রবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেইলর এলাকার সাহাব উদ্দিনের ছেলে সহিদ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির দক্ষিণ চরবাগ্যা গ্রামের শাহিনের ছেলে জুয়েল ও বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউপির আলমপুর গ্রামের নূর আলমের ছেলে খোরশেদ আলম। তারা আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, ১৭ অক্টোবর সদর উপজেলার আজিজুল্যাহপুর গ্রামের মোহাম্মদ হাসান নামে একজনের গ্যারেজ থেকে কর্মচারী সহিদ অটোরিকশা চুরি করে পালিয়ে যান বলে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার ও সহিদকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে সুধারাম মডেল থানার এসআই স্পেসল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে ভোলায় অভিযান চালিয়ে সহিদকে গ্রেফতার করা হয়।
.png)
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুবর্ণচর ও বেগমগঞ্জ থেকে জুয়েল এবং খোরশেদকে গ্রেফতার করা হয়। এ সময় ২০টি চোরাইকৃত অটোরিকশা ও সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করেছেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।