পুলিশ সূত্র জানায়, শহর যানজটমুক্ত রাখতে গত ২০ অক্টোবর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির বৈঠকে অনটেস্ট সিএনজি বন্ধের সিদ্ধান্ত নেয়। ওই সভার পরপর রেজিস্ট্রেশনবিহীন কোনো সিএনজি শহরের অভ্যন্তরে চলাচল না করার জন্য ফেনী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়।
ফেনী জেলা ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম জানান, প্রথমদিনে অভিযানে ২৬টি অনটেস্ট সিএনজি গাড়ি আটক করা হয়। শহরকে যানজটমুক্ত করতে অনটেস্ট সিএনজি শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশনবিহীন সিএনজির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
.png)