সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছানোর সম্ভাব্য সময় ধরা হয়েছে দুপুর ১২টা।
ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী।
.png)
তিনি জানান, রোববার থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রোববার বিকেল সোয়া ৩টায় কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে দেড় ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাসিক ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে।