ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নসিমনের ধাক্কায় সড়কে নিথর লেগুনার হেলপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ১ নভেম্বর ২০২২
নসিমনের ধাক্কায় সড়কে নিথর লেগুনার হেলপার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় লেগুনা খাদে পড়ে সোহেল মিয়া (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী গ্রামের আল আমিন মিয়ার ছেলে এবং স্থানীয় ভাই ভাই স্পিনিং মিলের গাড়ির হেলপার।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি লেগুনা দিয়ে শ্রমিক আনতে উজান গোপিন্দী ভাই ভাই মিলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন লেগুনাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন সোহেল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক নসিমন চালক দ্রুত পালিয়ে যান।

Advertisement

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, নসিমনের ধাক্কায় লেগুনার হেলপার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!