ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ৭ নভেম্বর ২০২২
বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই
ফাইল ছবি

ঝিনাইদহে এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন।

আহত বিকাশকর্মীর নাম মামুন হোসেন। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে। 

Advertisement

বিকাশের কালীগঞ্জ উপজেলার সুপারভাইজার আব্দুস ছালাম জানান, বিকাশকর্মী আব্দুস ছালাম দুপুরে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে গান্না সড়ক ধরে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দইঝুড়ি মোড়ে পৌঁছালে চার যুবক প্রথমে চোখে ধুলাবালি জাতীয় দ্রব্য ছিটিয়ে দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গেলে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন এবং তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফ জানান, মামুন নামে যে বিকাশকর্মী এসেছিলেন তার শরীরে ৫ জায়গায় ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে। এরমধ্যে ডান হাতের বড় শিরা কেটে গেছে। সে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, এ ব্যাপারে আমি এখনো অবগত না। তবে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!