ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের কামড়ে আহত সাপুড়ে সাপ নিয়ে হাসপাতালে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১৩ নভেম্বর ২০২২
সাপের কামড়ে আহত সাপুড়ে সাপ নিয়ে হাসপাতালে
সাপের কামড়ে আহত সাপুড়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে সাপের খেলা দেখানোর সময় সাপের কামড়ে আহত হন সাপুড়ে সোহেল মণ্ডল। পরে কামড় দেওয়া সাপটি নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে হাজির হন তিনি।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সোহেল মণ্ডল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোহেল মণ্ডল বিভিন্ন গ্রামে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

সোহেল মণ্ডল বলেন, তিন সাপুড়ে মিলে শনিবার বিকেলে সাপ খেলা দেখাচ্ছিলাম। এ সময় বিষধর খৈয়া গোখরা আমার ডান হাতে কামড় দেয়। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা নিতে সুবিধা হওয়ার কারণে সাপটাকেও সঙ্গে করে নিয়ে আসি।

Advertisement

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা জামান জয়া বলেন, সোহেল মণ্ডল শঙ্কামুক্ত কিনা এখনই বলা যাচ্ছে না। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেছি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!