ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১৮ অক্টোবর ২০২২
সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জে সাপের কামড়ে রাফিয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাফিয়া উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে। সে পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় রাফিয়া। পরে ঘরে ফিরলে রাফিয়ার পা থেকে রক্ত ঝড়তে দেখেন তার বাবা। এরপর রাফিয়া তার বাবাকে জানায় পোকা জাতীয় কিছু একটা কামড় দিয়েছে। কিন্তু তার বাবার মনে সন্দেহ হয়। পরে তাকে নিয়ে স্থানীয় একজন ওঝার (সাপুড়ে) কাছে নেওয়ার পথেই মারা যায় রাফিয়া।

Advertisement

চরামদ্দি ইউপি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন বলেন, দিয়ারচর এলাকায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মেম্বারের (সদস্য) মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি দুঃখজনক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!