[ দেশজুড়ে ]
সাপের কামড়ে ছটফট করতে করতে নিথর হলেন শিক্ষক
মৃতের বাড়িতে প্রতিবেশীরা
ঝিনাইদহে সাপের কামড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের নাম বদিউজ্জামান। তিনি সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্বজনরা জানায়, বাড়ির পাশে পুকুরপাড়ে যান বদিউজ্জামান। এ সময় তাকে কামড় দেয় একটি বিষাক্ত সাপ। সাপের কামড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!