শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল জলিল একই এলাকার মধু ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আব্দুল জলিল নিজ লাউ খেতে কাজ করতে যান। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিলে তিনি দ্রুত বাড়ি গিয়ে পায়ের হাঁটুতে শক্ত করে একটি বাঁধন দেন। প্রথমে তিনি স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেন। পরে অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া সাপের কামড়ে ঐ কৃষকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।