[ দেশজুড়ে ]
গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ফাইল ফটো
মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে জয়নাল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, রোববার রাত ১১টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে জয়নাল হোসেন নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপ তাকে কামড় দেয়। জয়নাল হোসেন একই গ্রামের আব্দুল কাদের মুন্সীর ছেলে।
জানা যায়, রোববার রাত ১১টার দিকে জয়নাল হোসেন নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপ তাকে কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সোমবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!