ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের কামড়ে প্রাণ গেল নববধূ-শাশুড়ির

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২২
সাপের কামড়ে প্রাণ গেল নববধূ-শাশুড়ির
ফাইল ফটো

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে নাহার খাতুন নামে এক নববধূ এবং তার শাশুড়ি জয়নব বেগমের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে, সোমবার রাতে তাদের সাপে কামড় দিলে হাসপাতালে নেয়া হয়। মৃত জয়নব বেগম খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার আব্দুর সাত্তারের স্ত্রী। এবং নাহার খাতুন জয়নবের ছেলের স্ত্রী। মাত্র ছয় মাস আগে নাহার খাতুনের বিয়ে হয়।

জয়নব বেগমের ছেলে মুন্নাফ হোসেন জানান, রাতে তার মা জয়নব এবং ছোট ভাইয়ের স্ত্রী নাহার খাতুনের হাতে ও মাজায় পোকায় কামড় দেওয়ার কথা জানান। ভোরে তাদের কুষ্টিয়া জেনারেলে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে কামরন্নাহার এবং পরে জয়নব বেগমের মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু জানান, সোমবার রাতে তার ইউনিয়নের মামুদানীপুর গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের লোকেরা রাতের খাবার খেয়ে ঘুমতে যান। রাত ২টার দিকে নববধূ নাহার খাতুন তার স্বামী হাবিবুল বাহারকে জানান, তার মাজায় কিসে যেন কামড় দিয়েছে। এই সময় পাশের ঘর থেকে তার শাশুড়ি জয়নব বেগমও স্বামী আব্দুস ছাত্তারকে জানান, তার হাতে কিসে কামড় দিয়েছে।

তিনি আরো জানান, পরে রাতে ওঝা ডেকে দুইজনের চিকিৎসা করানো হয়। একপর্যায়ে ভোরে তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঐ গৃহবধূ এবং তার শাশুড়িকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর প্রথমে নববধূ এবং পরে তার শাশুড়ির মৃত্যু হয়।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, শাশুড়ি জয়নব বেগম ও তার ছেলের বউকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সোমবার রাত আড়াইটার দিকে ঘটনাটি জানাজানি হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!