ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যান-নসিমন সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ১৪ নভেম্বর ২০২২
ভ্যান-নসিমন সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। 

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউপির সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউপির রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব। 

Advertisement

তিনি বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হন আরো  ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে লিয়ন শেখ ও তরিকুল ইসলামকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!