ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে বিনামূল্যে সার-বীজ পেলেন ২ হাজার কৃষক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১৮ নভেম্বর ২০২২
শরীয়তপুরে বিনামূল্যে সার-বীজ পেলেন ২ হাজার কৃষক
কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন অতিথিরা

শরীয়তপুরের নড়িয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।

Advertisement

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, উপজেলার দুই হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৯টি ফসলের প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে আট কেজি খেসারির বীজ, এক কেজি পেঁয়াজের বীজ, পাঁচ কেজি মসুরের বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!